প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 13, 2026 ইং
ধামরাইয়ে মন্দির ভিত্তিক প্রাক্ প্রাথমিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষিকা রিতা সরকারের পরলোকগমন

ধামরাইয়ে মন্দির ভিত্তিক প্রাক্ প্রাথমিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষিকা রিতা সরকারের পরলোকগমন
রনজিত কুমার পাল বাবু
সিনিয়র রিপোর্টার-
স্কুলের
ঢাকা জেলার ধামরাই উপজেলার পৌর এলাকার ধামরাই পূর্ব কায়েতপাড়া শ্রীশ্রী কালী মন্দির কেন্দ্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণা)লয়ের হিন্দু ধর্মীয় কল্যণ ট্রাষ্ট এর আওতায় পরিচালিত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রাক প্রাথমিক। শিক্ষিকা রিতা সরকার ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করেছেন(দিব্যান্ লোকান্ স্ব: গচ্ছতু
গত ১২ই ফেব্রুয়ারি-২০২৬ সকালে তিনি মৃত্যবরন করেন।মৃত্যুকালে তিনি স্বামী, সন্তান,আত্নীয় স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুর পর তার শবদেহ ধামরাই পৌরসভার পূর্ব কায়েতপাড়াস্হ শ্রীশ্রী কালী মন্দিরে আনা হলে এ'সময় তাকে এক নজর দেখার জন্য এলাকায় সর্বস্তরের জনগন ছুটে আসেন।এসময় উপস্থিত তাকে দেখার জন্য ছুটে আসা সকল মানুষ 'শোকার্ত পরিবেশের মধ্য দিয়ে সবাই অতিবাহিত করে।
পরে তার শবদেহ ধামরাই মহাশ্মশানে নিয়ে তার শবদেহের শেষকৃত্য সৎকার দাহ কাজ সুসম্পন্ন করা হয়।
তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা সহ প্রয়াতের বিদেহী আত্মার সদগতি শান্তি ও স্বর্গবাস কামনা করে শোক বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি ধামরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক, ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পালসহ শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন তরঙ্গ ক্লাব, রক্তজবা তরুন সংঘ ও অন্যান্য বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv